ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

পোরশায় নারী ও শিশু নির্যাতন মামলায় মসজিদের ইমাম গ্রেফতার

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

২৪ অক্টোবর, ২০২৫,  4:30 PM

news image

নওগাঁর পোরশায় নারী ও শশিু নর্যিাতন দমন আইনরে মামলায় মুসা (৫৫) নামে এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।

শুক্রবার উপজেলার শ্রীকলা নতুনপুকুর গ্রামের রুহুল আমিনের স্ত্রী ফাতেমা বেগমের করা মামলায় স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশে সোপর্দ করলে তাকে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারকৃত ইমাম পোরশা গবিরাকুড়ি গ্রামের মৃত আঃ শুকুরের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, মুসা শ্রীকলা নতুনপুকুর জামে মসজদিরে ইমাম। ফাতেমার ছেলে নুর মোহাম্মদ (১১) শ্রীকলা আফজালুল উলুম মাদ্রাসায় ১ম শ্রেণিতে পড়ালেখা করে। নুর মোহাম্মদ ২৩ অক্টোবর দিবাগত রাত অনুমানীক ৮টায় শ্রীকলা নতুনপুকুর জামে মসজেিদ নামাজ পড়তে যায়। নামাজ পড়ে নুর মোহাম্মদ বাড়িতে না আসলে তার মা তাকে খোঁজাখুঁজি করতে থাকে।

খোঁজাখুঁজির একর্পযায়ে মসজেিদ গিয়ে তার ছেলের জুতা দেখতে পায় এবং মসজিদে কোন মুসল্লি নেই আলো বন্ধ দখেতে পান। এসময় মসজিদের দরজা ধাক্কা দিয়ে খুলে ফাতেমা তার ছেলেকে ইমাম মুসা বলাৎকার করেছেন বলে নিশ্চিত হন।

পরে কথাকাটির একপর্যায়ে ইমাম সাইকেল যোগে পালানোর চেষ্টা করলে ফাতেমার চিৎকারে গ্রামের লোকজন জড় হয়ে ইমাম মুসাকে আটক করেন।  রাতেই উত্তম-মধ্যম দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এবিষয়ে নুর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদ করলে মসজিদের ইমাম মুসা তাকে মসজিদের ভিতরে বলাৎকার করেছেন বলে নিশ্চিত করেন।

বিষয়টি পোরশা থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান নিশ্চিত করেছেন এবং গ্রেফতাকৃত ইমামকে শুক্রবার জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন