ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালের স্বাক্ষী বৃটিশ আমলে নির্মিত ৬ গম্বুজ জামে মসজিদ ৮ বিভাগে দেশসেরা মৌলভীবাজারের মাহিমা ইসলাম প্রতারণা মামলায় সন্দ্বীপের শিক্ষক দম্পতি জেল হাজতে পরীমণি মোহে চড়া মাশুল দিলেন এডিসি সাকলায়েন পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ঘাটাইলের ধলাপাড়ায় ইয়াবাসহ গ্রেফতার ১ পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি ভেকুর ব্যাটারি জব্দ খালেদা রাব্বানীর বাসায় আবেগ আপ্লুত প্রধানমন্ত্রী সোনালী আঁশের সোনালী দেশ স্লোগানে নবাবগঞ্জে পাটচাষী প্রশিক্ষণ

পোরশায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

৩১ মে, ২০২৬,  1:00 AM

news image

নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্র নায়ক ছিলেন না তিনি ছিলেন একজন মানবহিতৈষী নেতা। পোরশায় জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় তিনি একথা বলেন। 

নওগাঁর পোরশায় স্থানীয় উপজেলা বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সরাইগাছি জিরো পয়েন্ট দলীয় কার্যালয়ে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সুফি শাহ্ চৌধুরী।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মোঃ তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, পোরশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাকিল জাবেদ আনসারি, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোঃ আজাহার আলী, যুবদল নেতা মো: আবুল কালাম আজাদ, বিএনপি নেতা মোঃ ইব্রাহিম হোসেন কালু, তথ্য বিষয়ক সম্পাদক মোঃ সজীব মাষ্টার, নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ  সর্বস্তরের নেতাকর্মীরা।

মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান তার বক্তব্য বলেন, আজকে ঈদ পরবর্তীতে এমন একজন অসাধারণ মানুষের সৃতিচারণ নিয়ে কথা বলছি তিনি আর কেউ নন তিনি হলেন বীর উত্তম  শহীদ রাষ্ট্র পতি জিয়াউর রহমান। তিনি মানুষের জন্য কাজ করে গেছেন। তদরুপ তার আদর্শ বাস্তবায়ন করতে হবে আমাদের। তার উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের বিএনপির  সভাপতি এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনিও তার পিতার আদর্শ বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, আমাদের কাজ করতে হবে সততার মাধ্যমে। সাধারণ মানুষ যাতে বিএনপির কার্যকলাপ দেখে অনুপ্রাণিত হয়, প্রশংসা করে।