ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

পোরশায় খাল খননের উদ্বোধন করলেন নওগাঁ-১ আসনের এমপি মোস্তাফিজুর রহমান

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

১৫ এপ্রিল, ২০২৬,  6:33 PM

news image

নওগাঁর পোরশা উপজেলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন  করেছেন নওগাঁ-৪৬/১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। 

বুধবার (দুপুর ২টা) টায় পোরশা  উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মাক্তাপুর এলাকায় হাতিখোচা বিল নামক স্থানে জনগুরুত্বপূর্ণ  খাল খনন কাজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য  মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, খাল খননের মাধ্যমে এলাকায়  জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে। কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি সরকারের চলমান ব্যাপক  উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এ প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন। ইতিপূর্বে মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান খাল খনন কার্যক্রমে উদ্বোধন করেন তারি আলোকে স্থানীয় ভাবে মাননীয় সংসদ সদস্য একাজে গুরুত্ব সহকারে করলেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ  রাকিবুল ইসলাম, পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম,  সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আজাহার আলী, নেতা মোঃ ইব্রাহিম হোসেন (কালু) যুবদলের আহবায়ক মোঃ ইকবাল হোসেন শাহ্ চৌধুরী সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন