ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

পোরশায় কোটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

০৬ মার্চ, ২০২৬,  6:06 PM

news image

নওগাঁর পোরশা থেকে গ্রাহকদের কয়েক কোটি টাকা নিয়ে উধাও হওয়া বেসরকারি সংস্থা (সাকো) এর নির্বাহী পরিচালক জহুরুল ইসলাম জহিরকে গ্রেফতার করেছেন পোরশা থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ৫ মার্চ দুপুরে রংপুর জেলার তাজহাট থানার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদ চত্তর মোড় হতে জহিরুল ইসলামকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

জানাগেছে, বেশ কয়েকজন গ্রাহক বাদী হয়ে তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলে আসামী জহুরুল ইসলাম দীর্ঘদিন পলাতক থাকায় তার নামে বিজ্ঞ আদালত হতে ৩টি সিআর সাজা পরোয়ানা ও ৪টি নরমাল সিআর পরোয়ানা ইস্যু  করেন।

সাজাপ্রাপ্ত সিআর নং-৩১৪/২৪ (চাঁপাইনবাবগঞ্জ), সিআর নং-২২/২৩ (পোরশা), সিআর নং-১০৮/২৩ (পোরশা), নরমাল সিআর নং-১৫সি/২৪ (পোরশা), সিআর নং-২২/২৫ (পোরশা), সিআর নং-১৩৫/২৩ (সাপা) এবং সিআর নং-৫৩/২৩ (পোরশা)।

বিষয়টি নিশ্চিত করে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, জহুরুল ইসলাম সাকো নামে একটি এনজিওর মাধ্যমে গ্রাহক সৃষ্টি করে পোরশা ও সাপাহার এলাকার নিরীহ লোকজনদের তিন থেকে চার কোটি টাকা আত্মসাৎ করে দীর্ঘ কয়েক বছর আগে আত্মগোপন চলে যান।

পলাতক অবস্থায় প্রতারক জহুরুল ইসলাম বিভিন্ন সময় ছদ্ম নাম ব্যবহার করেন এবং  বাংলাদেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকলেও তিনি ভারতে অবস্থান করছেন বলে তার নিজ এলাকায় লোকজনের কাছে প্রকাশ করেন।

আদালতের পরোয়ানার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আসামীকে গ্রেফতার করা হয়। প্রতারক জহুরুলকে গ্রেফতার করায় পোরশা এবং সাপাহার এলাকার জনগণ সন্তোষ প্রকাশ করে তার বিচার দাবী করেছে। 

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আরো জানান, নওগাঁ জেলার বড় অপরাধী এবং ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতারের ব্যাপারে জেলা পুলিশের তৎপরতা আগের চেয়ে জোরদার করা হয়েছে। এই ধরনের অপরাধীদের গ্রেফতারে সহযোগীতা করার জন্য তিনি জনগণকে তথ্য প্রদানের আহ্বান জানান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন