ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

পোরশায় কুরবানির ঈদকে সামনে রেখে সচেতনতামূলক সভা

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

২১ এপ্রিল, ২০২৬,  8:29 PM

news image

আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, খামারী ও স্টেকহোল্ডারদের নিয়ে সচেতনতামুলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত জেলা প্রাণিসম্পদ অফিসার জনাব ডাঃ মোঃ মাহফুজার রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার ডাঃ গৌরাঙ্গ কুমার তালুকদার, উপপরিচালক কৃত্রিম প্রজনন জনাব ননী গোপাল বর্মন এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আশিষ কুমার দেবনাথ, পত্নীতলা, নওগাঁ ।

এছাড়াও উপস্থিত ছিলেন পোরশা উপজেলা  ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আজিজ আলী, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ মোঃ গোলাপ হোসেন,  ডাঃ মাহবুবুল আলম জীমসহ অন্যান্য স্টাফবৃন্দ, খামারীবৃন্দ এবং অন্যান্য সূধীবৃন্দ। 

অনুষ্ঠানে বক্তারা কুরবানির পশু যথাযথ পদ্ধতিতে প্রস্তুতকরণ, স্টেরয়েড এর অপব্যবহার এবং  জনসচেতনতা তৈরিতে যথাযথ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন