কামরুজ্জামান বাবু (পোরশা)
২০ মে, ২০২৬, 1:09 AM
পোরশায় উৎসব মুখর পরিবেশে ভূমি মেলা অনুষ্ঠিত
নওগাঁর পোরশায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উৎসব মুখর পরিবেশে ভুমি মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে সমাপ্ত হয়। র্যালিতে নেতৃত্ব দেন প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন পোরশা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসাঃ নাবিলা ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর প্রধান হামিম, সমাজ সেবা অফিসার মোঃ শহিদুল ইসলাম পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম, মৎস সহকারী কর্মকর্তা মোঃ আইয়ুব আলী।
উপজেলা হলরুমে সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ এর উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।