ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

পোরশায় উৎসব মুখর পরিবেশে বিজয় দিবস পালন

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

১৭ ডিসেম্বর, ২০২৫,  12:53 AM

news image

নওগাঁর পোরশায় উৎসব মুখর পরিবেশে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার দিবসটিতে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা চত্বরে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে দিনটির সূচনা হয়। পরে একই সময়ে উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও রাকিবুল ইসলাম বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কেন্দ্রিয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।

এছাড়াও দিবসটিতে নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ও বিজয় মেলার উদ্বোধন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, হাসপাতাল, সরকারি, বেসরকারি শিশু সদন, এতিখনায় উন্নতমানের খাবার পরিবেশন, মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান গুলিতে প্রধান অতিথি ছিলেন ইউএনও মোঃ রাকিবুল ইসলাম। এসময় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক মোসাঃ নাবিলা ফেরদৌস,এর উপস্থাপনায় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটো, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম সরদার, উপজেলা প্রকৌশলী, হিসাব রক্ণ কর্মকর্তা ওয়াকিউল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ হামিম, পল্লী বিদ্যুৎ নওগাঁ-১ পোরশা জোনের ডিজিএম মহিউদ্দিন, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, ইউআরসি ইন্সিট্রাক্টর আশরাফুল আলমসহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাদেকুল ইসলামের নেতৃত্বে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। সাবেক সাংগঠনিক সম্পাদক আজাহার আলীর নেতৃত্বেও বিএনপির নেতাকর্মীরা শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। এছাড়া মাধ্যমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল দিবসটিতে নানা কর্মসূচি পালন করে। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন