ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
হরিপুরে বিদ্যুৎ স্পষ্ট হয়ে একজনের মৃত্যু নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানা ভোলা জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পোরশা থানায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত লাকসাম প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ খাদ্যে ব্যবহারে জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা জাতীয় সংসদে শোক প্রস্তাব প্রসঙ্গে গণতন্ত্রী পার্টির বিবৃতি এক ফসলা বৃষ্টিতে প্রান ফিরেছে চা বাগানে আশুলিয়ায় সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় সমবায় দিবস পালিত

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

০১ নভেম্বর, ২০২৫,  2:36 PM

news image

নওগাঁর পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় সমবায় দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে এক রেলী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম। রেলিটি উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে সমাপ্ত  হয়। এবারের প্রতিপাদ্য বিষয়" সাম্য  সমতায়, দেশ গড়বে সমবায়" এর উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা পরিষদের হলরুমে এতে সভাপতিত্ব ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ও  নির্বাহী বিচারক মোসাঃ নাবিলা ফেরদৌস, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক পদ্ম সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, বন্ধন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, ক্ষুদ্র সমবায় সমিতির ব্যাবস্থাপক শ্রী মাধব সরকার, সভাপুর মৎস্য চাষি সমবায় সমিতির সভাপতি মোঃ শাহ্জামান। এলাকার বেশকিছু সমবায় সমিতির সভাপতি এবং সাধারণগণও উপস্থিত ছিলেন।