ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
হরিপুরে বিদ্যুৎ স্পষ্ট হয়ে একজনের মৃত্যু নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানা ভোলা জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পোরশা থানায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত লাকসাম প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ খাদ্যে ব্যবহারে জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা জাতীয় সংসদে শোক প্রস্তাব প্রসঙ্গে গণতন্ত্রী পার্টির বিবৃতি এক ফসলা বৃষ্টিতে প্রান ফিরেছে চা বাগানে আশুলিয়ায় সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

পোরশায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

৩০ অক্টোবর, ২০২৫,  2:10 AM

news image

নওগাঁর পোরশা উপজেলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা ও বাস্তবায়নে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।

এসময় সহকারি কমিশনার (ভূমি) মোসা: নাবিলা ফেরদৌস, কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, এলজিইডি প্রকৌশলী এএনএম সুলতানুল ইমাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের  কর্মকর্তা আল হামিম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ইউএনও রাকিবুল ইসলাম ২৮ অক্টোবর কাঁকড়া ট্রাক্টরের চাকার নিচে পড়ে নিহত স্কুল ছাত্র হাবিবুর রহমানের গোপিনাতপুরের বাড়িতে যান এবং তার বাবা-মার সাথে দেখা করে সমবেদনা জানান।

এছাড়াও তিনি নিতপুর কপালীর মোড় জানযটমুক্ত রাখার জন্য অভিযান পরিচালনা করেন। এসময় তিনি উপজেলা মেইন রাস্তার মোড়গুলি যানজটমুক্ত রাখার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন।