সংবাদ শিরোনাম
কামরুজ্জামান বাবু (পোরশা)
২১ মে, ২০২৬, 12:55 AM
পোরশায় আম সংগ্রহ বিপণন ও ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
নওগাঁর পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এর দপ্তরের আয়োজনে সকাল ১১ টায় আম সংগ্রহ বিপণন ও ব্যবস্থাপনা বিষয়ে উপজেলা পরিষদের হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: রাকিবুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে নওগাঁ ১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, চেয়ারম্যানবৃন্দ, নিতপুর সিমান্ত অধিনায়ক, পোরশা উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি মোঃ মোস্তাকিম বিল্লা, সাধারণ সম্পাদক মোঃ আমির উদ্দীন বাবু প্রমুখ।
সম্পর্কিত