ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

পোরশায় অসুস্থ গরুর মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

০৬ ফেব্রুয়ারি, ২০২৬,  3:18 PM

news image

নওগাঁর পোরশায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে নোচনাহার মোড়ে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মাংশ ব্যবসায়ী উপজেলার ঘাটনগর তেলিপাড়া গ্রামের মৃত আজর উদ্দিনের ছেলে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: নাবিলা ফেরদৌস জানান, নোচনাহার মোড়ে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়।

পরে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের দিক নির্দেশনায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মজিবরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উদ্ধারকৃত ৬০ কেজি মাংশ মাটিতে পুতে দেওয়া হয় বলে তিনি জানান। এসময় প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার গোলাপ হোসেনসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন