ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

পোরশার নিতপুর কেন্দ্রীয় কবরস্থানের সম্পদ রক্ষার আবেদন

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

২৭ জানুয়ারি, ২০২৬,  8:49 PM

news image

নওগাঁর পোরশা নিতপুর কেন্দ্রিয় কবরস্থানের সম্পদ রক্ষা ও উন্নয়নের জন্য চার দাবিতে আবেদন করেছেন নিতপুর সংগ্রাম পরিষদের সভাপতি ও সমাজ সেবক মোঃ খালেদ ইকবাল মিলন।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের কাছে তিনি এই আবেদন করেন। আবেদনে ৮২ বিঘা আয়তনের এই কবরস্থানের বিভিন্ন অনিয়মের কথা তিনি তুলে ধরেন।

এছাড়াও তিনি আবেদনে নিতপুর কেন্দ্রিয় কবর স্থানের সম্পদ ও ব্যবস্থাপনার সঠিক তদন্ত, বর্তমান কমিটির দায়িত্বে অবহেলা, অনিয়ম রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, আয়-ব্যয়ের সঠিক ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিশ্চিত করন এবং সাধারন জনগণের মতামতের ভিত্তিতে স্বচ্ছ ও জবাবদিহিমুলক কমিটি গঠনের দাবি জানান।

এসময় তার সাথে স্থানীয় জনসাধারন উপস্থিত ছিলেন। এবিষয়ে জানতে চাইলে ইউএনও রাকিবুল ইসলাম স্থানীয়দের দেওয়া একটি একটি লিখিত আবেদন পেয়েছেন বলে তিনি জানান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন