ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

পোরশার ছাওড় ইউনিয়ন পরিদর্শনে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

০৭ মে, ২০২৬,  6:22 AM

news image

নওগাঁর পোরশায় মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান রাস্তার উদ্বোধন, সমাজ কল্যাণ মন্ত্রনালয় কর্তৃক গরীব মানুষের মাঝে চেক বিতরণ, রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে মতবিনিময়, নিতপুর সিমান্ত অধিনায়ক সহ সংশ্লিষ্ট বিজিবি সদস্য বৃন্দদের সঙ্গে মাদক নির্মুল, চোরাচালান, কৃষকদের ধান তলিয়ে যাওয়া সহ সমসাময়িক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধান অতিথি হিসেবে।

এসময়  উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম, নিতপুর সিমান্ত অধিনায়ক সুবেদার মোঃ আব্দুল জব্বার আলী।

উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিটু, সহ সংশ্লিষ্ট উপজেলার স্ব- স্ব বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা বৃন্দ রাজনৈতিক দলের নেতা।

মাননীয় এম পি মহোদয় তার বক্তব্য বলেন আমাদের নেতা তারেক রহমানের  সুচিন্তিত পরিকল্পনায় দেশের কাজ হবে ইনশাআল্লাহ।মানুষ যাতে শান্তিতে থাকে সে হিসেবে কাজ করতে হবে প্রশাসন তাদের সরকারি দায়িত্ব সঠিকভাবে পালন করবে। প্রশাসন কাজে ফাঁকি দিবে তারা বিপদে পড়বে কারণ মাননীয় প্রধান মন্ত্রী একজন অসাধারণ তৎপর মানুষ দেশের উন্নয়নে তার উৎকন্ঠা অনস্বীকার্য।

বর্তমানের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় ইউএনও, পুলিশ সুপার পোরশা থানা অফিসার ইনচার্জকে ধন্যবাদ জানান মাননীয়  সংসদ সদস্য।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন