কামরুজ্জামান বাবু (পোরশা)
১৬ আগস্ট, ২০২৬, 9:33 AM
পোরশায় দেড় লাখ টাকার ট্যাপেন্টাডল ও মোটরসাইকেলসহ গ্রেফতার ২
নওগাঁর পোরশায় থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ লাখ ৫০ হাজার টাকার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পোরশা থানাধীন দক্ষিণ লক্ষ্মীপুর ঝর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টায় পোরশা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে এলাকায় মাদকবিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ লক্ষ্মীপুর ঝর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অনুমান ২০০ মিটার উত্তরে বাবুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর মাদকদ্রব্য কেনাবেচার সময় দুইজনকে গ্রেফতার কর হয়।
তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বড়দাদপুর (মুন্নাকুড়ি) গ্রামের তোফাজুল হকের ছেলে দেলোয়ার হোসেন ওরফে দেলোয়ার (৩৩) এবং একই গ্রামের (কাচারী পাড়া) শ্রী বাবুল কর্মকারের ছেলে শ্রী গুরুপদ কর্মকার (২৭)।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে আসামী দেলোয়ার হোসেনের কাছ থেকে ৩৫০ পিস ট্যাপেন্টাডল এবং শ্রী গুরুপদ কর্মকারের কাছ থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।
এছাড়াও দেলোয়ারের হেফাজত থেকে মাদক বহনে ব্যবহৃত ৬০ হাজার টাকা মূল্যের একটি লাল রঙের পুরাতন ডায়াং মোটরসাইকেল এবং তার বুক পকেটে থাকা মাদক বিক্রির নগদ ২৫০০ টাকা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় এসআই মোঃ জিয়াউর রহমান বাদী হয়ে পোরশা থানায় এজাহার দাখিল করলে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় একটি মামলা রুজু করা হয় (মামলা নং-০৯)
বিষয়টি নিশ্চিত করে পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করেন।