ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু

#

শিহাবুর রহমান (পীরগঞ্জ)

২০ আগস্ট, ২০২৬,  10:24 PM

news image

রংপুর জেলার পীরগঞ্জে নগর মাতৃসদন কেন্দ্রে গর্ভের সন্তানসহ শ্রাবণী নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। ১৮ আগস্ট  মঙ্গলবার ঐ কেন্দ্রে অপারেশন থিয়েটারে এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে দাবি প্রসূতির স্বজনদের।

পরে প্রসূতিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং দায়ীদের চিহ্নিত করে বিচারের দাবি জানিয়েছেন মৃতের স্বজনেরা। শ্রাবণী পীরগঞ্জ পৌরসভার প্রজাপাড়ার রিকশাচালক মতিয়ার রহমানের মেয়ে।

স্বজনেরা জানান, বাড়ির কাছে হওয়ায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শ্রাবণী তাঁর মা ও খালার সঙ্গে পায়ে হেঁটে নগর মাতৃসদন কেন্দ্রে যান। সেখানে তাঁর রক্তচাপসহ বিভিন্ন পরীক্ষা করা হয়। পরে অস্ত্রোপচারের কথা বলে সাড়ে ১০ হাজার টাকা নগদ জমাও নেওয়া হয়। এরপর  শ্রাবণীকে অপারেশন থিয়েটারে নেয় তাঁরা।

স্বজনদের অভিযোগ, অপারেশন থিয়েটারে নেওয়ার পর প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করানো হয়। পরে একটি অ্যাম্বুলেন্স কতৃপক্ষই ডেকে শ্রাবণীকে তাতে তোলা হয়। এ সময় তাঁর মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। এর আগে শ্রাবণীর বাবা মতিয়ার রহমানকে ওষুধ কেনার জন্য অন্যত্র পাঠানো হয়। তিনি ফিরে এসে মেয়েকে অ্যাম্বুলেন্সে দেখতে পান।

শ্রাবণীর বাবা মতিয়ার রহমান বলেন, ‘কি হয়েছে, আমাকে কিছুই বুঝতে দেওয়া হয়নি।  আমার মেয়ের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন নগর মাতৃসদন কেন্দ্রের ক্লিনিক ম্যানেজার মোঃ আহ্সানুল আবেদীন মামুন।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ রানা বলেন, ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের কার্যক্রম বন্ধের জন্য একাধিকবার মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও সেখানে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’

পীরগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, দীর্ঘদিন ধরে মাতৃসদন কেন্দ্রে পৌরসভার তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া বন্ধ রয়েছে। কর্মরত চিকিৎসকের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, রোগী এক্লাম্পসিয়ায় আক্রান্ত ছিলেন এবং উচ্চ রক্তচাপের কারণে তাঁর খিঁচুনি হয়েছিল। তবে মৃত্যুর প্রকৃত কারণ সিভিল সার্জনের তদন্তের মাধ্যমে জানা যাবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন