ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

পীরগঞ্জে ১৩২ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

#

শিহাবুর রহমান (পীরগঞ্জ)

২৫ জুলাই, ২০২৬,  10:56 PM

news image

রংপুর জেলার পীরগঞ্জে মাদক বিরোধী অভিযানে ১৩২ গ্রাম শুকনো গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

গত ২৩ জুলাই সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পীরগঞ্জ থানার ৫নং মদনখালী ইউনিয়নের বড় ফলিয়া গ্রামের কাদিরাবাদ-আনন্দনগর সড়কে এ অভিযান পরিচালনা করে পীরগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানা যায়, এসআই (নিঃ) মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে দুইজনকে আটক করে। আটকরা হলেন- বড় ফলিয়া গ্রামের মোঃ সবুজ মিয়া (৪৫) এবং ৬নং টুকুরিয়া ইউনিয়নের গন্ধবপুর গ্রামের মোঃ শিবলী ইসলাম শুভন (২০)।

তাদের কাছ থেকে মোট ১৩২ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে সবুজ মিয়ার কাছ থেকে ১৫ পুরিয়াসহ মোট ৩২ গ্রাম গাঁজা এবং শিবলী ইসলাম শুভনের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ হাজার টাকা।

এ ঘটনায় পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২৬-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন