ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন সাকিলা ফারজানা এমপি

#

শিহাবুর রহমান (পীরগঞ্জ)

১৬ আগস্ট, ২০২৬,  9:26 AM

news image

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে প্রথম নিহত, পীরগঞ্জ উপজেলার শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন সংরক্ষিত নারী আসনের এমপি ও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, ব্যারিস্টার সাকিলা ফারজানা।

গত ১৪ আগস্ট ২৬ইং রোজ শুক্রবার  সড়কপথে ঢাকা থেকে রংপুর যাত্রা কালে বিকেলে তিনি অত্র উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরস্থ শহীদ আবু সাঈদের বাড়িতে যান। সেখানে তিনি আবু সাঈদের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে তিনি শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের কিছু সংখ্যক নেতাকর্মী তাঁর সঙ্গে ছিলেন। পরে তিনি সেখান থেকে রংপুর বিভাগীয় শহরের উদ্দেশে যাত্রা করেন। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন