ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

#

শিহাবুর রহমান (পীরগঞ্জ)

১৯ জুন, ২০২৬,  4:24 PM

news image

রংপুরের পীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ প্রভাত চন্দ্র বর্মন (৪৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত  (১৮ জুন) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে উপজেলার ৩ নম্বর বড় দরগাহ ইউনিয়নের শাহাপাড়া হাজিপুর মৌজার হিন্দুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রভাত চন্দ্র বর্মন পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

আটকের পর উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান পাশের কোচ থেকে একটি লাল রঙের ছোট পট উদ্ধার করা হয়। সেই পটের ভেতর থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার মধ্যে ১৫টি গোলাপি ও ৭টি হালকা গোলাপি রঙের ছিল। ইয়াবাগুলোর মোট ওজন ২ দশমিক ২ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটক প্রভাত চন্দ্র বর্মন শাহাপাড়া হাজিপুর এলাকার মৃত শিরিশ চন্দ্র বর্মনের ছেলে। এ ঘটনায় পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-২৯, তারিখ ১৯ জুন ২০২৬।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন