শিহাবুর রহমান (পীরগঞ্জ)
২৮ আগস্ট, ২০২৬, 6:16 PM
পীরগঞ্জে ভিডব্লিউবি তালিকায় নাম একজনের চাল উত্তোলন করে অন্যজন
ডিম পাড়ে হাঁসে আর খায় বাগডাশে এমনি একটি ঘটনা ঘটেছে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ৭নং বড় আলমপুর ইউনিয়নে। ভিডব্লিউবি কর্মসূচির সুবিধাভোগীর তালিকায় নাম থাকার পরও ২০ নারী চাল পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। তাদের অভিযোগ, তাদের নামে বরাদ্দ করা চাল অন্যরা নিয়মিত উত্তোলন করছেন।
স্থানীয় সূত্র ও সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, ইউনিয়নটিতে ভিডব্লিউবি ও খাদ্যবান্ধব কর্মসূচির মোট ১৭৫ জন সুবিধাভোগীর তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে অন্তত ২০ জনের বরাদ্দের চাল না পাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
নিয়ম অনুযায়ী এসব উপকারভোগীর প্রত্যেকের মাসে সরকারি বরাদ্দকৃত ৩০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও ছোট রসুলপুর গ্রামের আসমা বেগম, রুমি বেগম, খষ্টি গ্রামের গোলাপি বেগম ও ববিতা রানীসহ কয়েকজন জানান, তাদের নামে চাল বরাদ্দ হয়েছে-এ তথ্য তারা সম্প্রতি জানতে পেরেছেন।
পরে বরাদ্দের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্যরা বরাদ্দ হয়নি বলে জানান, এমনি অভিযোগ উক্ত অভিযোগকারীদের। স্থানীয়দের অভিযোগ, তালিকা প্রণয়ন ও খাদ্য বিতরণে অনিয়মের কারণে প্রকৃত সুবিধাভোগীরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম বলেন, 'তালিকা প্রণয়নের সময় আমি দায়িত্বে ছিলাম না।