ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

পীরগঞ্জে ডিবি'র অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৮ সদস্য গ্রেফতার

#

শিহাবুর রহমান (পীরগঞ্জ)

২০ মে, ২০২৬,  12:37 AM

news image

রংপুরের পীরগঞ্জ উপজেলায় অনলাইন ক্যাসিনো ও জুয়া পরিচালনার অভিযোগে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে বিপুল পরিমাণ ইলেকট্রনিক ডিভাইস ও সিম কার্ড জব্দ করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৯ মে) ভোর ৫টা ৪৫ মিনিটে পীরগঞ্জ উপজেলার ১২নং মিঠিপুর ইউনিয়নের মাদারগঞ্জ বাজারের দক্ষিণ পাশে মাদ্রাসা মোড় এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) অমিত পার্থ সরকার।

অভিযান চলাকালে অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি ল্যাপটপ, দুইটি কম্পিউটার মনিটর, একটি সিপিইউ, ১৩টি স্মার্টফোন এবং ২৬টি সিম কার্ড উদ্ধার করা হয়। 

এ ঘটনায় সাইবার সুবক্ষা অধ্যাদেশ -২৫ এর বিভিন্ন ধারায় পীরগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন