ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

পীরগঞ্জে ঘাস ধুতে গিয়ে পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

#

শিহাবুর রহমান (পীরগঞ্জ)

২৮ আগস্ট, ২০২৬,  7:13 PM

news image

রংপুর জেলার পীরগঞ্জে গরুর জন্য ঘাস ধুতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ওয়াদুত মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার চতরা ইউনিয়নের শমসেরপাড়া এলাকার বালিয়াঘাটা বিলে এ ঘটনা ঘটে।

নিহত ওয়াদুত মিয়া উপজেলার চতরা ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। কৃষিকাজের পাশাপাশি তিনি গরু পালন করতেন।

স্থানীয়রা জানান, সকালে গরুর জন্য ঘাস ধুতে বালিয়াঘাটা বিলে যান ওয়াদুত মিয়া। সেখানে পুকুরে ঘাস ধোয়ার এক পর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে পুকুরের পানিতে পড়ে যান তিনি। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন পানিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসেকে খবর দেওয়া হয়

খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারাও উদ্ধার অভিযানে অংশ নেয়। এ সময় পানির নিচ থেকে ওয়াদুত মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

পীরগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, পানিতে পড়ে যাওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা এসে পানির নিচ থেকে কৃষক ওয়াদুত মিয়ার মরদেহ উদ্ধার করে। চতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এনামুল হক শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন