ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

পীরগঞ্জে করতোয়া নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

#

শিহাবুর রহমান (পীরগঞ্জ)

১৩ আগস্ট, ২০২৬,  10:25 PM

news image

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা এবং  দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সীমান্ত ঘেঁষা করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। এই খেলায়  ‘৭১-এর বিজয়' বনাম ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত হয়।

নৌকা বাইচ দেখতে নদীর দু'ধারে মানুষের ঢল নামে। এখানে সব শ্রেণীর হাজারো দর্শনার্থী মিলিত হন। পরিনত হয় যেন মিলন মেলায়। এছাড়াও নৌকা বাইচ ঘিরে  সীমান্তবর্তী দুই  এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ।

গত ১২ আগস্ট রোজ বুধবার পরন্ত বিকেলে করতোয়া নদীর সীমান্তবর্তী এলাকায় এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শুরুর আগেই নদীর দু'ধারে নারী, পুরুষ ও শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষের ভিড় জমে। আশপাশের এলাকা ছাড়াও দূর-দুরান্ত থেকে নৌকাসহ ও বিভিন্ন যানবাহনে করে দর্শনার্থীরা ছুটে আসেন উক্ত প্রতিযোগিতা দেখতে।

নৌকা বাইচ শুরু হলেই দেখা যায়, ঢাক-ঢোল, করতালি ও দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে নদীর দু'ধার। প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলো নদীর বুক চিরে দ্রুতগতিতে ছুটতে থাকলে দর্শকদের মধ্যে দেখা দেয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রিয় দলের নৌকাকে উৎসাহ দিতে অনেকেই স্লোগান ও করতালিতে মাতিয়ে তোলেন পুরো এলাকা।

স্থানীয় বাসিন্দা সোহান মিয়া বলেন, ‘নৌকা বাইচ আমাদের গ্রামবাংলার ঐতিহ্যের অংশ। এমন আয়োজন দেখতে পেরে আমরা আনন্দিত। পরিবার,পরিজনকে সাথে নিয়ে খেলা দেখতে এসেছি।’

স্থানীয় বাসিন্দা সুমন মিয়া বলেন, ‘নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে অনেক মানুষের সমাগম হয়েছে। প্রতিবছর এমন আয়োজন হলে নতুন প্রজন্মও আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারবে।’ প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দল। উত্তেজনাপূর্ণ পরিবেশে প্রতিযোগিতা শেষে জয়লাভ করে 'নয়ন মণি' দল।

স্থানীয়রা আরো জানান, গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচকে ঘিরে প্রতিবছরই এ অঞ্চলে উৎসবের আমেজ তৈরি হয়। কর্মব্যস্ত জীবনের বাইরে এমন আয়োজন স্থানীয় মানুষের পাশাপাশি দূর-দূরান্তের দর্শনার্থীদেরও আনন্দ দেয়। বিশেষ করে করতোয়া নদীর প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে নৌকা বাইচের দৃশ্য দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ তৈরি করে।

আয়োজকেরা বলেন, নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচকে পরিচিত করা এবং গ্রামীণ সংস্কৃতিকে ধরে রাখতেই এ আয়োজন। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা তাঁদের।

নৌকা বাইচকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও প্রাণচাঞ্চল্য দেখা যায়। নদীর দুই পাড়ে বসে বিভিন্ন অস্থায়ী দোকান ও খাবারের স্টল। সব মিলিয়ে দিনভর করতোয়া নদীর তীরজুড়ে ছিল উৎসবের আমেজ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন