ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

পরিচ্ছন্ন কর্মপরিবেশ নিশ্চিতে ভোলা পুলিশের সমন্বিত অভিযান

#

মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)

০৫ এপ্রিল, ২০২৬,  1:17 AM

news image

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) নির্দেশনা এবং ডিআইজি, বরিশাল রেঞ্জ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে ভোলা জেলা পুলিশে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ’ পালন করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায়  শনিবার (৪ এপ্রিল ২০২৬ ভোলা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)  নেতৃত্বে জেলা পুলিশ লাইন্স, পুলিশ সুপারের কার্যালয়সহ জেলার অধীনস্থ সকল সার্কেল অফিস, থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র, কোর্ট, ডিবি, সাইবার ক্রাইম অফিস এবং অন্যান্য পুলিশি স্থাপনায় একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। 

উক্ত অভিযানে জেলা পুলিশের সকল পর্যায়ের সদস্যগণ অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুলিশ সুপার  বলেন, ”পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা কেবল একটি রুটিন কাজ নয়, বরং এটি উন্নত পেশাদারিত্ব ও শৃঙ্খলার প্রতিফলন।”

জনস্বার্থ ও সুন্দর কর্মপরিবেশ বজায় রাখতে এই কার্যক্রম এখন থেকে প্রতি শনিবার নিয়মিতভাবে চলমান থাকবে।

ভোলা জেলা পুলিশের এই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি আদর্শ, পরিচ্ছন্ন ও জনবান্ধব কর্মপরিবেশ গড়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন