ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

পটিয়া থানা পুলিশের অভিযানে হত্যা মামলার মূল আসামী গ্রেফতার

#

ইরফান হোসেন (পটিয়া প্রতিনিধি)

১৭ মার্চ, ২০২৬,  11:00 PM

news image

চট্টগ্রামের পটিয়া থানাধীন শোভনদন্ডী ইউনিয়নে সংঘটিত এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত অভিযান পরিচালনা করে মূল আসামীকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।

গত ১৫ মার্চ ২০২৬ খ্রি. বিকাল থেকে সন্ধ্যার মধ্যে মহিষ চড়ানোকে কেন্দ্র করে বিরোধের জেরে পটিয়া থানাধীন কুরানগিরি এলাকার বাসিন্দা মোঃ হাসান বাবু (১৬)-কে মারধর করে এবং গলাচেপে হত্যা করা হয়। পরে হত্যাকারীরা মরদেহ ঘটনাস্থলের পাশের খালের ঢালে ফেলে রেখে যায়।

ঘটনার সংবাদ পেয়ে পুলিশ সুপার, চট্টগ্রাম জনাব মোহাম্মদ নাজির আহমেদ খাঁন এর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) জনাব নোমান আহমদ, পিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, পটিয়া থানা জনাব মোঃ জিয়াউল হক এর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অভিযান পরিচালনা করে ১৬ মার্চ ২০২৬ খ্রি. রাত আনুমানিক ০১:১০ ঘটিকায় মামলার মূল আসামী মোঃ জয়নাল আবেদীন @ লিমন (২০)-কে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীসহ মোট ৫ জন এজাহারনামীয় আসামী এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা নং-১৬, তারিখ ১৬/০৩/২০২৬ খ্রি., ধারা-৩০২/৩৪ পেনাল কোড এ মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সে স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ঘটনার সাথে জড়িত পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন