ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

নৌবাহিনী কলেজে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদ্যোক্তা মেলা

#

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর, ২০২৫,  10:52 PM

news image

সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে নৌবাহিনী কলেজ ঢাকায় সোমবার অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদ্যোক্তা মেলা। নানা আয়োজন ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণ পরিণত হয় উৎসবমুখর মিলনমেলায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার ঢাকা নৌ অঞ্চল ও কলেজ গভর্নিং বডির সভাপতি রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল-মাকসুস, এনইউপি, এনডিসি, পিএসসি।

কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মো. ইসমাইল মজুমদার (এস), এনপিপি, বিএন বলেন, আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নেবে। কেবল পাঠ্যবইয়ের জ্ঞান যথেষ্ট নয়; বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা ও কর্মসংস্থান সৃষ্টির মানসিকতা তৈরি করাই শিক্ষার অন্যতম উদ্দেশ্য। এই উদ্যোক্তা মেলা সেই পথকে আরও সুগম করবে।

মেলায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নিজেরা তৈরি খাদ্যপণ্য, হস্তশিল্প, চিত্রকর্ম, প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন ও ব্যবহার্য সামগ্রী প্রদর্শন করে। প্রতিটি স্টলে ফুটে ওঠে শিক্ষার্থীদের নতুন ভাবনা ও সৃজনশীলতার ছাপ। দর্শনার্থীরা শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন এবং অনেকে পণ্যও ক্রয় করেন।

শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজনে অংশ নিয়ে তারা ব্যবসায়িক চিন্তাধারা, দলগত কাজ, নেতৃত্ব, আর্থিক পরিকল্পনা এবং গ্রাহকের সঙ্গে সরাসরি যোগাযোগের অভিজ্ঞতা অর্জন করেছে, যা ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা যোগাবে। শিক্ষকরা মনে করেন, উদ্যোক্তা মেলা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তোলে এবং স্বাধীনভাবে উদ্যোগ নেওয়ার মানসিকতা জাগিয়ে তোলে। এর ইতিবাচক প্রভাব দীর্ঘমেয়াদে সমাজ ও অর্থনীতিতেও পড়বে।

দিনব্যাপী মেলায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের ভিড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিত করা হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন