ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

নোয়াখালী-৫ আসনে ধানের শীষের প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলামের সমর্থনে নির্বাচনী সমাবেশ

#

কামরুল হাসান রুবেল (কোম্পানীগঞ্জ)

২৩ জানুয়ারি, ২০২৬,  10:24 PM

news image

নোয়াখালী-৫ আসনের ধানের শীষের প্রতীকের প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলাম-এর সমর্থনে কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ মাগরিব চরহাজারী ইউনিয়নের আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশস্থলে জনতার ঢল নামে, যা এলাকাবাসীর ব্যাপক সাড়া ও উৎসাহের প্রতিফলন ঘটায়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষের প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন,“ এই অঞ্চল দীর্ঘদিন ধরে নদীভাঙনের কবলে। আমরা নির্বাচিত হলে সর্বপ্রথম নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করবো। পাশাপাশি কোনো ধরনের মাটি খেকো, অবৈধ বালু উত্তোলন ও পরিবেশ ধ্বংসের কর্মকাণ্ডে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না।” তিনি আরও বলেন, জনগণের মৌলিক অধিকার, উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করাই তার প্রধান অঙ্গীকার।

চরহাজারী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হারুন ভূইয়া-র সভাপতিত্বে এবং চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুর নবী বাবুল, আমেরিকা প্রবাসী সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম বাবু ও প্রবাসী মিজানুর রহমান।

এছাড়াও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশটি উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন