ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ খাদ্যে ব্যবহারে জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৬ মার্চ, ২০২৬,  3:52 AM

news image

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের শুক্রবারের অভিযানে সহকারী পরিচালক মো: আল-আমিনের নেতৃত্বে সদর উপজেলার কোর্ট রোড, কলেজ পয়েন্ট, চৌমুহনা, শমসেরনগর রোড বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও ইফতারী সামগ্রী তৈরি প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে জিলাপিতে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ মিশ্রণ করা, পোড়া তৈল দিয়ে খাদ্য পণ্য তৈরি করা ও অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মধ্য কলেজ রোডে অবস্থিত জিতু চা হাউজ এন্ড রেস্টুরেন্টকে ৭ হাজার টাকা কোর্ট রোডে অবস্থিত জজ কোর্ট ক্যান্টিকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।           

হাইড্রোজ একটি বিষাক্ত রাসায়নিক দ্রব্য যা খাদ্য উৎপাদনে ব্যবহার খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহার প্রবিধিমালা-২০১৭ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ।

হাইড্রোজ যুক্ত খাবার গ্রহণের ফলে শরীরের বিভিন্ন অঙ্গ বিশেস করে কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়াও পাকস্থলীর ক্যনাসার, পেটের পীড়া ও আলসার মানব দেহের বিভিন্ন হরমোনের কাযক্রমে ব্যাঘাত ঘটায়।

আজকের অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও সদর উপজেলার শমসেরনগর রোডে অবস্থিত নিউ সকাল সন্ধ্যা  রেষ্টুরেন্টেকে সাময়িকভাবে সিলগালা করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন