ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

নিতপুর সীমান্ত চোরাচালান মুক্ত রাখতে সচেষ্ট ভূমিকায় বিজিবি

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

১৩ অক্টোবর, ২০২৫,  10:29 AM

news image

নওগাঁ জেলার পোরশা উপজেলা নিতপুর সিমান্ত এখন চোরাচালান মুক্ত। দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে ১৬ বিজিবি।

সীমান্তের পাহারায় তারা যেমন সতর্ক, তেমনি চোরাচালান ও মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে রেখেছেন অগ্রণী ভূমিকা। সীমান্ত পাহারার পাশাপাশি তারা এগিয়ে এসেছেন সামাজিক দায়িত্ব  নিয়েও—মাদকসেবীদের আটক, স্থানীয় পূজামণ্ডপ পরিদর্শন, জনসচেতনতা সৃষ্টি—সর্বক্ষেত্রেই তাদের তৎপরতা চোখে পড়ারমতো

নিতপুর সীমান্ত কোম্পানির কমান্ডার সুবেদার  মোঃ মাহফুজ রহমান নিরলস পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে তাঁর সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত আছেন।

আর এই সাফল্যের পেছনে রয়েছেন নওগাঁ জেলার দায়িত্ব পালন চৌকস অফিসার লে. কর্নেল মোঃ আরিফুল ইসলাম মাসুম স্যার তার দূরদর্শী নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টা মাধ্যমে সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যদের বাস্তব কার্যক্রমের কিছু মুহূর্ত ধরা পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে থাকা ছবিগুলোতে—যেখানে স্পষ্ট ফুটে উঠেছে তাদের অক্লান্ত পরিশ্রম, দায়িত্ববোধ ও দেশের প্রতি ভালোবাসা। ছবিগুলো যেন হাজারো কথার চেয়েও বেশি কিছু বলে দেয়—এই সীমান্ত আজ গর্বের প্রতীক এবং অভয়ারণ্যে স্থান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন