ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে আগুন, ককটেল ও পেট্টোল বোমা উদ্ধার

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

০৩ জানুয়ারি, ২০২৬,  9:12 PM

news image

নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নলডাঙ্গার মহিষমাড়ি এলাকায় আগুন দিয়েছে দুবৃত্তরা।

শুক্রবার (০২ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল গিয়ে পুলিশ আগুন নিভিয়ে দেয়। সেখান থেকে ককটেল, পেট্টোল বোমা, সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ছবি সম্বলিত ব্যানার উদ্ধার করেছে নলডাঙ্গা থানা পুলিশ। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করেছেন।

নলডাঙ্গা থানা সূত্রে জানা যায়, নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নলডাঙ্গার মহিষমাড়ি এলাকায় সড়কে অগ্নিসংযোগ করা হয়। এসময় সেখান থেকে ৫ টি ককটেল, ৫টি পেট্টোল বোমা,১টি ব্যানার উদ্ধার করা হয় এবং আগুন নিভিয়ে দেওয়া হয় ও ককটেল নিস্ক্রয় করা হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাকিউল আযম বলেন, বিষয়টি নলডাঙ্গা থানা পুলিশ জানার পর সেখানে ককটেল, পেট্টোল বোমা, সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ছবি সম্বলিত ব্যানার উদ্ধার ও জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন