ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

নাটোরে বিশেষ অভিযানে গ্রেফতার ৪১

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

৩০ নভেম্বর, ২০২৫,  1:34 AM

news image

নাটোরে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে নলডাঙ্গা ও সিংড়া থানা এলাকায় টানা ২৪ ঘণ্টার বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল থেকে বুধবার (২৯ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত চলা অভিযানে জেলা পুলিশের প্রায় ১৭০ সদস্য অংশ নেন।

অভিযানে নলডাঙ্গায় ওয়ারেন্টভুক্ত ও চুরি মামলার ১৫ আসামি এবং সিংড়ায় ওয়ারেন্ট, চুরি ও ডাকাতি মামলার ২৬ আসামিসহ মোট ৪১ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপ গান, একটি চাপাতি, একটি চাকু ও অবৈধ মাদক।

অভিযানের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য— সিংড়ার নিঙ্গুইন ভাটোপাড়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত মোঃ শহিদুল ইসলামকে গ্রেফতার। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও অস্ত্র আইনে ৮টি মামলা রয়েছে। নতুন করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

নলডাঙ্গা ও সিংড়া মিলিয়ে মোট ৫টি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন