ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
রাজধানীর ভাটারা এলাকা থেকে আটক ৪ মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট, স্কাপ সিরাপসহ ভারতীয় মদ জব্দ বড়লেখায় মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার রাজধানীর শেরেবাংলা নগরে খালের জায়গা দখলকারী আলমাসের খুঁটির জোর কোথায় ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর এক বছরের কারাদণ্ড পোরশায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খুলনায় হত্যাসহ ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উত্তেজনা, গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন বাচ্চু মিয়ার

নাটোরে ডাকাতির ৭২ ঘণ্টার মধ্যে পুলিশের অভিযানে গ্রেফতার ৭

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

১৬ অক্টোবর, ২০২৫,  4:32 PM

news image

নাটোরে ব্যাটারিচালিত একটি বউ রিক্সা ছিনতাইয়ের ঘটনায় মাত্র ৩ দিনের মাথায় পুলিশের অভিযানে ডাকাতির মালামাল উদ্ধারসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত রিক্সার বাজারমূল্য আনুমানিক ১ লক্ষ ২০ হাজার টাকা।

ভুক্তভোগী রিক্সাচালক কোয়েল হোসেনকে নির্জন স্থানে নিয়ে মারধর করে রিক্সা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে তার নামে অশ্লীল ভিডিও থাকার ভয় দেখিয়ে চাঁদা দাবি করে ও স্ট্যাম্পে স্বাক্ষর নেয়।

মামলা রুজুর পর তদন্ত কর্মকর্তা এসআই মোঃ শাহাদত হোসেন তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন। প্রথমে নাটোর শহরের ফতেঙ্গাপাড়া থেকে চারজনকে ও পরে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মোঃ শাকিল, সাঈদ, রুমেল, রুবেল, জাহাঙ্গীর, ইসমাইল ও আবু সাঈদ। পুলিশ সুপার জানিয়েছেন, নাটোরে অপরাধ দমনে পুলিশের অভিযান চলমান থাকবে।