ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

নবীনগরে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

#

মো: আক্তারুজ্জামান (ব্রাহ্মণবাড়িয়া)

০১ জানুয়ারি, ২০২৬,  1:52 AM

news image

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের সলিমগঞ্জ আব্দুর আব্দুর রউব মুসলিম উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর-২০২৫) বাদ যোহর দুপুর ২ ঘটিকার সময় সলিমগঞ্জ আব্দুর আব্দুর রউব মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ আয়োজন করেন সলিমগঞ্জ-বড়িকান্দি ইউনিয়নের নেতাকর্মীরা।

সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রব্বানী নয়নের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক সরকারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম বাবু।

জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও আপসহীন নেতৃত্বের স্মৃতিচারণ করেন। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাত কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

জানাজায় আরও উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো. মোহাম্মদ আলী (হান্টু) সলিমগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি একরাম হোসেন, ইউনিয়ন যুব দলের সভাপতি মো. বাহার সরকার, এবং কৃষক দলের সভাপতি নবী শিকদার।

আরো উপস্থিত ছিলেন জাতীয় বাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোঃ নাজিম উদ্দীন নাজিম, হেলাল আহম্মেদ, বোরহান শিকদার, আমান উল্লাহ, আলেক শাহ, খলিল মিয়া, হোসেন মিয়া, ফরহাদ মিয়া ও সোহেল মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন