ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পোরশায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খুলনায় হত্যাসহ ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উত্তেজনা, গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন বাচ্চু মিয়ার চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু কালের স্বাক্ষী বৃটিশ আমলে নির্মিত ৬ গম্বুজ জামে মসজিদ ৮ বিভাগে দেশসেরা মৌলভীবাজারের মাহিমা ইসলাম প্রতারণা মামলায় সন্দ্বীপের শিক্ষক দম্পতি জেল হাজতে পরীমণি মোহে চড়া মাশুল দিলেন এডিসি সাকলায়েন

নবাবগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত

#

শোয়েব হোসেন

১৯ জুন, ২০২৬,  9:33 PM

news image

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করতে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে "গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন" বিষয়ক এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন, নবাবগঞ্জ।

"বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ - ৩য় পর্যায় প্রকল্প" এর আওতায় আয়োজিত এ কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা ইসলাম। কর্মশালার স্লোগান ছিল - "অল্প সময়ে, অল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে"।

অনুষ্ঠানে বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম, বিচার পদ্ধতি, এখতিয়ার এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বক্তারা বলেন, মামলার জট কমাতে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এজন্য স্থানীয় সংবাদকর্মী, এনজিও এবং সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মশালার মাধ্যমে সাধারণ মানুষ গ্রাম আদালত সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবে এবং নিজেদের অধিকার আদায়ে এ প্ল্যাটফর্ম ব্যবহারে উদ্বুদ্ধ হবে।