ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

নগদা শিমলায় নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী তারিকুল ইসলাম

#

রাহাত শরীফ (গোপালপুর)

২৭ জুলাই, ২০২৬,  3:08 PM

news image

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নে চলাচলের অনুপযোগী রাস্তা সংস্কারে নিজ উদ্যোগে কাজ করে যাচ্ছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. তারিকুল ইসলাম খান তারেক।

এরই ধারাবাহিকতায় নগদা শিমলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খামার শিমলা ফকিরবাড়ি এবং খামার শিমলা মসজিদ থেকে মন্ডলবাড়ি পর্যন্ত দুটি কাঁচা রাস্তার সংস্কারকাজ নিজ অর্থায়নে শুরু করেছেন তিনি। দীর্ঘদিন ধরে রাস্তাগুলো চলাচলের অনুপযোগী থাকায় এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সংস্কারকাজ শেষ হলে স্থানীয়দের যাতায়াতে স্বস্তি ফিরবে বলে আশা করছেন এলাকাবাসী।

মো. তারিকুল ইসলাম খান তারেক বলেন, "মানুষের কষ্ট লাঘবের জন্য আমি সাধ্যের মধ্যে কাজ করে যাচ্ছি। শুধু রাস্তা-ঘাট নয়, স্কুল-কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠনসহ সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে উন্নয়নমূলক কাজ করার সুযোগ পাব।"

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে কাঁচা রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। নিজ উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত কাজ শেষ হওয়ার আশা করছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে নগদা শিমলা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন