ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

নওয়াপাড়া বাজারে ব্যবসায়ীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

#

সজীব সরদার (অভয়নগর প্রতিনিধি)

১১ অক্টোবর, ২০২৫,  4:29 PM

news image

যশোরের অভয়নগরে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে পেশাজীবী বিভাগের আয়োজনে গতকাল শনিবার (১১ অক্টোবর) ব্যবসায়ীদের সাথে জামায়াতে ইসলামীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন শ্রমজীবী বিভাগের সভাপতি গোলাম মোস্তফা এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক মহিউল ইসলাম। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন থানা উলামা বিভাগের সভাপতি মাওলানা ওয়ালি উল্লাহ বরকতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমীর ও যশোর-৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক গোলাম রসুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, উপজেলা আমীর সরদার শরীফ হোসেন, এবং যশোর শাখা আইবিডব্লিউএফ’র সহসভাপতি শেখ মতিয়ার রহমান।

সভায় স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন সার, কয়লা ও খাদ্যশস্য সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল গনী সরদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজালাল হোসেন, এবং জয়েন্ট ট্রেডিং করপোরেশনের পরিচালক আলহাজ্ব আনিসুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও বাণিজ্য ব্যবস্থার ন্যায়সংগত উন্নয়নে ইসলামভিত্তিক অর্থনৈতিক চিন্তাধারা বাস্তবায়নই হতে পারে টেকসই সমাধান। তারা ব্যবসায়ীদের নৈতিকতা, সততা ও সামাজিক দায়িত্ববোধে উজ্জীবিত হয়ে কাজ করার আহ্বান জানান।

সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন