ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

নওয়াপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

#

মতিন গাজী (যশোর)

০৪ অক্টোবর, ২০২৫,  6:47 PM

news image

যশোরের অভয়নগরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট। শনিবার বিকেলে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অভয়নগর ফুটবল একাডেমীর আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থা ও যশোর জেলা খেলোয়াড় কল্যাণ সমিতি। প্রথমার্ধে গোলশূন্য থাকা খেলায় দ্বিতীয়ার্ধে ঝিনাইদহের ১৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় সুমনের একমাত্র গোলেই জয় পায় ঝিনাইদহ জেলা দল। সেরা খেলোয়াড় নির্বাচিত হন গোলদাতা সুমন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম। সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল।

বিশেষ অতিথি ছিলেন অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা এবং খুলনা জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম নাসির উদ্দীন, বাগেরহাট জেলা কোকো ক্রীড়া সংসদের সহসভাপতি মিলন ডাকুয়া প্রমুখ।

টুর্নামেন্টের পরবর্তী খেলায় আগামী মঙ্গলবার খুলনা জেলা দল ও সাতক্ষীরা জেলার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন