ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ধলাপাড়ায় বন বিভাগের জমিতে স্থাপনা নির্মাণ, দুই রাজমিস্ত্রিকে আদালতে প্রেরণে এলাকাবাসীর ক্ষোভ

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

০২ এপ্রিল, ২০২৬,  1:18 AM

news image

​টাঙ্গাইলের ধলাপাড়া রেঞ্জের ঝড়কা ও বটতলা বিট সংলগ্ন সংগ্রামপুর ও কুমারপাড়া এলাকায় বন বিভাগের জমি দখলের অভিযোগে আটককৃত চারজন মধ্যে দুই রাজমিস্ত্রিসহ  আদালতে প্রেরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

গ্রেফতারকৃত ওই দুই ব্যক্তি হলেন রাজমিস্ত্রি মিনহাজ এবং রফিক খান। সন্ধানপুর ইউনিয়ন মিরপুর গ্রামের বাসিন্দা। দিনমজুরি কাজ করে তাদের পরিবারে পরিচালনা করেন। 

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে হাতেনাতে চারজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মিনহাজ ও রফিক খান নামের দুই রাজমিস্ত্রিকে আদালতে প্রেরণ করা হয়।

​এই ঘটনায় সন্ধানপুর ইউনিয়নের গ্রামবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, আটককৃত মিনহাজ ও রফিক পেশায় রাজমিস্ত্রি। তারা কেবল পারিশ্রমিকের বিনিময়ে সেখানে কাজ করতে গিয়েছিলেন। জমির মালিকানা বা দখলের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। প্রকৃত দখলদারদের বাদ দিয়ে শ্রমিকদের আইনি প্রক্রিয়ায় জড়ানোয় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

​বর্তমান পরিস্থিতিতে সন্ধানপুর ইউনিয়নের বাসিন্দারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রশাসনের কাছে সঠিক ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর ভাষ্য, তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করা হোক এবং নিরপরাধ শ্রমিকরা যেন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখা জরুরি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন