ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ধলাপাড়ায় বনের জমি দখল করে স্থাপনা নির্মাণের অপরাধে গ্রেপ্তার ২

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

০২ এপ্রিল, ২০২৬,  1:51 AM

news image

ধলাপাড়া সংরক্ষিত বনের জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণকালে অভিযান চালিয়ে দুই জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে বনবিভাগ।

টাঙ্গাইলের ধলাপাড়া রেঞ্জের আওতাধীন বটতলী বিট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।​গোপন সংবাদের ভিত্তিতে 'টিম ধলাপাড়া' জানতে পারে যে, বটতলী বিটের সংরক্ষিত বনভূমি দখল করে একটি অসাধু চক্র স্থায়ী স্থাপনা নির্মাণের চেষ্টা চালাচ্ছে।

খবর পাওয়া মাত্রই বনবিভাগের বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে বনের জায়গায় অবৈধভাবে ঘর নির্মাণাধীন অবস্থায় দুই জনকে আটক করা হয়। এসময় বন ধ্বংসের কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে।​

ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা জানান, বনের জমি রক্ষায় তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। তিনি বলেন:বন, বনভূমি ও বন্যপ্রাণী রক্ষায় আমাদের এই কঠোর অবস্থান সবসময় বজায় থাকবে। যারা আইনের তোয়াক্কা না করে বন দখলের চেষ্টা করছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। 'টিম ধলাপাড়ার' এ ধরনের চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

"​আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের  করে আদালতে প্রেরণ করা হয়েছে

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন