ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ধনবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হবে মডেল হাসপাতাল

#

পলাশ ইসলাম (ধনবাড়ী)

৩০ মে, ২০২৬,  3:26 PM

news image

হাসপাতালে কোনো নেতাকর্মীর মাস্তানি বা অনিয়ম চলবে না। জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দেশের অন্যতম মডেল হাসপাতালে পরিণত করা হবে- টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এসব কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।

শুক্রবার (২৯ মে) হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে তিনি চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

মন্ত্রী বলেন, সরকার জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক ও জনবান্ধব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

এ সময় বক্তব্য দেন ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা. মামুন হাসান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শামসুজ্জামান সুরুজ, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক (ভিপি), পৌর বিএনপির সভাপতি এস. এম. এ. সোবহান এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন।  পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন সমস্যা, সেবার মান এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন