ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ধনবাড়ী থেকে সহকারী কমিশনার সায়েম ইমরানের বিদায়

#

পলাশ ইসলাম (ধনবাড়ী)

০৮ এপ্রিল, ২০২৬,  12:10 AM

news image

মুগ্ধতা ছড়িয়ে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা সহকারী কমিশার (ভূমি) সায়েম ইমরান গত ২০২৪ সালের ১৭ নভেম্বরে ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি হিসেবে হিসেবে দায়িত্ব নেন। দ্বায়িত্ব গ্রহণের পর থেকে তিনি উপজেলার সুবিধা বঞ্চিত ও তৃণমূল মানুষের কল্যাণে কাজ শুরু করেন।

মঙ্গলবার (৭এপ্রিল) বিকেলে বদলি জনিত বিদায় বেলাতে ধনবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক এনটিভি’র সাংবাদিক হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহেদুল হাসান, সহ-সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, দপ্তর সম্পাদক মানবজমিন পত্রিকার সাংবাদিক হাবিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য মুভি বাংলা টেলিভিশনের সাংবাদিক মোঃ পলাশ ইসলাম, এনটিভি’র ক্যামেরা পার্সন সোহোগ হোসেন, লিখন হোসেন ও  কবীর হোসেন প্রমূখ।

বিদায় কালে তিনি ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন। উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথীর কাছে তার সকল দায়িত্ব বুঝিয়ে দেন।

ধনবাডী উপজেলা সহকারী কমিশার ভূমি সায়েম ইমরান বক্তব্যের এক পর্যায়ে তিনি আবেগ-আপ্লুত হয়ে বলেন, আমি অন্যান্য জায়গায় চাকরি করেছি কিন্তু ধনবাড়ীর প্রেসক্লাবের সংবাদকর্মীদের মত এত আন্তরিক এবং মানবিক সাংবাদিক আমি কখনো কোথাও পাইনি তিনি ধনবাড়ী সাংবাদিকদের সাফল্য কামনা করেন এবং সকল সংবাদ কর্মীদের কাছে দোয়া কামনা করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন