ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ধনবাড়ীতে নানা আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালন

#

পলাশ ইসলাম (ধনবাড়ী)

১১ ডিসেম্বর, ২০২৫,  12:00 AM

news image

টাঙ্গাইলে ধনবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে ধনবাড়ী মানবাধিকার কার্যালয় সামনে থেকে ধনবাড়ীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে মানববন্ধন ও মানবাধিকার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার কমিশন ধনবাড়ী উপজেলা শাখার সহসাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম সজিবের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সি।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ধনবাড়ী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান খোক। 

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন,ধনবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইদ্রিস আলী। আরও বক্তব্য রাখেন সহসভাপতি কামরুল হাসান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ম.এবাদৎ হোসেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক কুরবান আলী, মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম, বন্যা প্রমুখ। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন