ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ধনবাড়ীতে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

#

পলাশ ইসলাম (ধনবাড়ী)

২০ মে, ২০২৬,  12:54 AM

news image

“ভূমিসেবা মেলা ২০২৬” উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুন) সকালে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ মেলার আয়োজন করা হয়। ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরজাহান আক্তার সাথী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী সাব-রেজিস্ট্রার মো: হযরত আলী, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম এ সোবহান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন।

এছাড়াও উপস্থিত ছিলেন ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, কার্যনির্বাহী সদস্য ও মুভি বাংলা টেলিভিশনের সাংবাদিক পলাশ ইসলাম, সাংবাদিক জাহিদ সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে অনলাইনে নামজারি, খতিয়ান উত্তোলন এবং ভূমি উন্নয়ন কর প্রদানের মতো ডিজিটাল সেবার মাধ্যমে জনগণ দ্রুত ও সহজে সেবা পাচ্ছে।

বক্তারা আরও বলেন, ভূমি মেলার মাধ্যমে সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত সেবা সম্পর্কে সচেতন করা এবং সরাসরি সেবা প্রদান করা হচ্ছে। তিনদিনব্যাপী এ মেলায় নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন কর প্রদান ও বিভিন্ন অনলাইন সেবা বিষয়ে আগতদের তথ্য ও পরামর্শ দেওয়া হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন