ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

ধনবাড়ীতে এক পরিবারের ৫ সদস্যের ইসলাম গ্রহণ, ঘরছাড়া হয়ে মানবেতর জীবন

#

পলাশ ইসলাম (ধনবাড়ী)

০১ মে, ২০২৬,  5:11 AM

news image

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের একই পরিবারের পাঁচ সদস্য হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্মান্তরের পর পারিবারিক বিরোধের জেরে তারা ঘরছাড়া হয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন।

জানা যায়, উপজেলার পাইস্কা ইউনিয়নের কয়ড়া গ্রামের সাগর বিশ্বাস (৩০) দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট ছিলেন। পরবর্তীতে তিনি স্ত্রী-সন্তানসহ টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতে গিয়ে এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ধর্মান্তরের পর তিনি নিজের নাম পরিবর্তন করে মোহাম্মদ আলী রাখেন। তার স্ত্রী শ্রীমতি বেবী রানী (২৭) হন ফাতেমা বেগম।

এছাড়া তাদের সন্তানদের নামও পরিবর্তন করা হয়—প্রিয়াংশকা রানী থেকে আসমাউল হুসনা আছমা খাতুন, সূর্য বিশ্বাস থেকে মোহাম্মদ হুসাইন এবং জীবন থেকে মোহাম্মদ হাসান আলী রাখা হয়।

নওমুসলিম মোহাম্মদ আলী জানান, ছোটবেলা থেকেই ইসলাম ধর্মের প্রতি তার আগ্রহ ছিল। বিয়ের পর বিষয়টি স্ত্রীকে জানালে তিনিও তাকে সমর্থন করেন। দীর্ঘদিন ইসলাম ধর্মের রীতিনীতি পর্যবেক্ষণের পর আল্লাহ ও মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর প্রতি বিশ্বাস স্থাপন করে তারা স্বপরিবারে ইসলাম গ্রহণ করেন।

তবে ধর্মান্তরের কারণে পরিবার তাদের প্রত্যাখ্যান করে। ফলে তারা বর্তমানে একেক দিন একেক জায়গায় আশ্রয় নিচ্ছেন।

তিনি আরও জানান, সম্প্রতি ঝড়-বৃষ্টির রাতে স্ত্রী ও ছোট শিশু সন্তানকে নিয়ে এলাকার এক ব্যক্তির ভাঙা গোয়াল ঘরে কষ্টে রাত কাটাতে হয়েছে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য বাদল হোসেন বলেন, “ইসলাম ধর্ম গ্রহণের পর থেকেই তারা ঘরছাড়া। তাদের স্থায়ী বসবাসের জন্য গৃহ নির্মাণসহ প্রয়োজনীয় সহযোগিতা করা জরুরি।” তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন।

ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি বলেন, “ধর্মান্তরের মাধ্যমে তারা এখন আমাদের মুসলিম ভাই-বোন। তাদের পাশে দাঁড়াতে আমরা প্রস্তুত আছি।আমাদের বিএনপিসহ মাননীয় মন্ত্রীর পক্ষ থেকে তাকে সহযোগীতা করা হবে।

এ বিষয়ে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ নূরজাহান আক্তার সাথী জানান, বিষয়টি জানার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের শুকনো খাবার সরবরাহ করা হয়েছে। পাশাপাশি তাদের সন্তানদের লেখাপড়া ও সার্বিক সহযোগিতার ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন