ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

দুদকের মামলায় গ্রেপ্তার হলেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান

#

ইরফান হোসেন (পটিয়া প্রতিনিধি)

০৩ ফেব্রুয়ারি, ২০২৬,  5:00 PM

news image

চট্টগ্রামের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান গ্রেপ্তার হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন বলে স্বীকার করেছেন কারা কর্তৃপক্ষ।

কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মাসুদ হাসান জুয়েল জানান, অর্থ আত্মসাতের একটি মামলায় গত ১ ফেব্রুয়ারি তাকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রামের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সাদ মুসা গ্রুপকে ন্যাশনাল ব্যাংকের দেওয়া ৪৫৯ কোটি টাকা আত্মসাতের ঘটনায় দেশের আরেক শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানসহ ২৯ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ৩০ ডিসেম্বর গোপনে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক রাম প্রসাদ মন্ডল। ১ ফেব্রুয়ারি বিকেলে বিষয়টি গণমাধ্যমে জানাজানি হয়।

মামলায় দেশের আরেক আলোচিত ব্যবসায়ী গ্রুপ সিকদার গ্রুপের চার পরিচালক রন হক সিকদার (ব্যবস্থাপনা পরিচালক), তার ভাই রিক হক সিকদার, মা মিসেস মনোয়ারা সিকদার এবং বোন সাবেক সংসদ সদস্য পারভীন হক সিকদারকে আসামি করা হয়েছে।

এছাড়াও সাবেক পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমকেও আসামি করা হয়। তারা সবাই ন্যাশনাল ব্যাংকের পরিচালক ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন