ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
প্রতারণা মামলায় সন্দ্বীপের শিক্ষক দম্পতি জেল হাজতে পরীমণি মোহে চড়া মাশুল দিলেন এডিসি সাকলায়েন পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ঘাটাইলের ধলাপাড়ায় ইয়াবাসহ গ্রেফতার ১ পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি ভেকুর ব্যাটারি জব্দ খালেদা রাব্বানীর বাসায় আবেগ আপ্লুত প্রধানমন্ত্রী সোনালী আঁশের সোনালী দেশ স্লোগানে নবাবগঞ্জে পাটচাষী প্রশিক্ষণ চাটখিল থানার এস আই আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে রোড এন্ড হাইওয়ের বালু সাপ্লাইয়ের অভিযোগ নেশার টাকা জোগাতে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে আটক জামাই

দুই নারীর অভিনব কৌশলে ডিপার্টমেন্টাল স্টোরে চুরি

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৯ মে, ২০২৬,  9:53 AM

news image

মৌলভীবাজারের বড়লেখায় অভিনব কৌশলে একটি ডিপার্টমেন্টাল স্টোর থেকে ৫ লাখ টাকা চুরির ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এক শিশুকেও হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, গত ১০ই মার্চ শাহবাজপুর বাজারের ‘রাসেল ভ্যারাইটিজ স্টোর’ এ দুই নারী বোরকা পরিহিত অবস্থায় ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে। তারা মালামাল কেনার কথা বলে দোকান মালিককে ব্যস্ত রাখে।

এ সুযোগে তাদের সঙ্গে থাকা প্রায় ৭ বছরের এক শিশুকে দিয়ে ক্যাশবাক্স থেকে ৫ লাখ টাকা চুরি করানো হয়। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার রহস্য উদ্ঘাটন করে পুলিশ।

গত মঙ্গলবার সিলেটের বিশ্বনাথ থানার সহযোগিতায় স্মৃতি রানি শাহজি ওরফে স্মৃতি বেগম (৩১) এবং শিশুটিকে আটক করা হয়। পরে স্মৃতি বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে দক্ষিণ সুরমার ওমর কবর কাশবন এলাকা থেকে অপর আসামি শানু বেগমকে (৩৮) গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারা আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। তারা সিলেট বিভাগের বিভিন্ন বাজারে ক্রেতা সেজে দোকানিদের অগোচরে টাকা চুরি করে আসছিলো। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার দুই নারীকে আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত শিশুটিকে শিশু আইন, ২০১৩ অনুযায়ী প্রবেশন অফিসার ও শিশু বিষয়ক কর্মকর্তার পরামর্শে তার নানীর জিম্মায় দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান।