ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

দীর্ঘ ৩০ বছর পর মসজিদের দখলকৃত জমি উদ্ধার ও সীমানা নির্ধারণ

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১১ ডিসেম্বর, ২০২৫,  3:26 AM

news image

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মন বাজার মিশন চৌমুহনী জামে মসজিদের জায়গা ও সীমানা দীর্ঘ ৩০ বছর পর মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে উদ্ধার করলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো মহিউদ্দিন।

বুধবার (১০ই ডিসেম্বর) কুলাউড়া উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথের  যৌথ অভিযানে মিশন চৌমুহনী বায়তুল আমান জামে মসজিদের সীমানা এবং মুল ৬ শতক জমি নিয়ে চলমান বিরোধের অবসান দীর্ঘ ৩০ বছর পর সমাধান হলো।

 মসজিদের জায়গায় মার্কেট নির্মাণ করে দীর্ঘদিন থেকে ভোগ করে আসছিলেন স্থানীয় ফাতু মিয়া নামক জনৈক ব্যক্তি। এ নিয়ে একাধিকবার এলাকার গনমামান্য ব্যক্তিগন শালিসি বৈঠক করে বিষয়টি সুরাহা না হওয়ায় মসজিদ কমিটি প্রশাসনের দ্বারস্থ হন।

এর ফলে বুধবার উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে মসজিদের জমি নিয়ে দীর্ঘদিনের পুঞ্জিভূত সমস্যা সমাধান হলো। এসময় অভিযানে সওজের পক্ষে অংশগ্রহন করেন সার্ভেয়ার শরিফুল ইসলাম, সাদন রবিদাস, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সঞ্জয় কুমার সিংহ ও কুলাউড়া থানার এস আই ফরহাদ মাতব্বরসহ পুলিশের একটি দল।

উল্লেখ্য, ব্রাহ্মন বাজার মিশন চৌমুহনী বায়তুল আমান জামে মসজিদের জায়গা ও সীমানা দখল নিয়ে দীর্ঘ ৩০ বছর থেকে স্থানীয় মুসল্লিদের মধ্যে নানান ক্ষোভ ও দু-পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিলো। অবশেষে ইউএনও এর হস্তক্ষেপে মসজিদের জায়গা ও সীমানা পুনরুদ্ধার হলো।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন