ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

দীর্ঘ প্রতীক্ষার পর আন্তঃনগর পারাবতে ৩ হাজার সিরিজের ইঞ্জিন যুক্ত

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১০ জানুয়ারি, ২০২৬,  12:55 AM

news image

সিলেটবাসীর দীর্ঘদিনের আন্দোলনের পর আন্তঃনগর পারাবত এক্সপ্রেসে প্রথমবারের মতো শক্তিশালী ৩ হাজার সিরিজের ইঞ্জিন (৩০২০) যুক্ত হয়েছে যা পুরনো ২ হাজার ছয়শ সিরিজের ইঞ্জিনের সমস্যার কারণে সৃষ্ট বিলম্ব ও ভোগান্তি দূর করবে বলে আশা করা হচ্ছে। কারণ এটি পাহাড়ী সেকশনে বেশি কার্যকর এবং এর ফলে ট্রেন যাত্রায় স্বস্তি ফিরবে বলে যাত্রীদের প্রত্যাশা।

বৃহস্পতিবার ৮ই জানুয়ারি থেকে প্রথম বারের মতো ৩ হাজার সিরিজের ইঞ্জিন ৩ হাজার দুইশ যুক্ত হয়েছে ঢাকা-সিলেট-ঢাকা রেলপথে চলাচলকারী আন্তঃনগর পারাবত এক্সপ্রেসে।

এতে ঢাকা-সিলেট রেলপথে ট্রেনযাত্রায় দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে বলে চলাচলের যাত্রীদের প্রত্যাশা। সপ্তাহে ৬ দিন ২০ টি বগিসহ ২ হাজার ছয়শ সিরিজের ইঞ্জিন দিয়ে ঢাকা-সিলেট- ঢাকা রেলপথে চলাচল করতো পারাবত এক্সপ্রেসে। 

এতে সিলেটের রেলপথের পাহাড়ি এলাকায় প্রায়ই অকেজো হয়ে যেত পুরনো ইঞ্জিন। ফরে প্রতিটি ট্রেনে যাত্রা বিলম্বের কারনে যাত্রীদের চরম ভোগান্তি হতো। সিলেট সেকশন প্রতিটি ট্রেনে নতুন ইঞ্জিন-রেলপথ সংস্কারসহ ৭ দফা দাবি নিয়ে আন্দোলন করে আসছে সিলেটবসী।

কুলাউড়া রেলপথ আন্দোলনের সদস্য সচিব আতিকুর রহমান বলেন, ৭ দফা দাবি নিয়ে দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন করে আসছি। সিলেটের রেললাইন সংস্কার, নতুন ইঞ্জিন, নতুন ট্রেন চালোকরণসহ বিভিন্ন সমস্যার কথা রেল সচিবের কাছে লিখিত আবেদনে ও বৈঠকে জানানো হয়েছে। অবশিষ্ট দাবিগুলো যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। 

কুলাউড়া রেলস্টেশন মাষ্টার রোমান আহমদ জানান, বৃহস্পতিবার ৮ই জানুয়ারি থেকে পারাবতে নতুন ইঞ্জিন যুক্ত হয়েছে। এর অগে ঢাকা-সিলেট চলাচলকারী প্রতিটি ট্রেনে ২/৩ বগি সংযুক্ত করা হয়েছে। ৩০০০ সিরিজের নতুন ইঞ্জিনে পারাবত ট্রেনের যাত্রী ভোগান্তি কমবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন