ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

দীপু ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৫ ডিসেম্বর, ২০২৫,  2:36 AM

news image

ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে মিথ্যা ধর্ম অবমাননার নামে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা, লক্ষ্মীপুরে ঘরে তালা দিয়ে আগুন লাগিয়ে শিশু কন্যা আয়েশা আক্তারকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মঙ্গলবার (২৩শে ডিসেম্বর) মৌলভীবাজার চৌমুহনী চত্বরে সচেতন সনাতনী যুব সমাজে’র আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন হিন্দু-বৌদ্ধ-খিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক স্বাগত কিশোর দাশ চৌধুরী ও সঞ্চালায় ছিলেন চন্দর রায়।

এদিকে মানববন্ধনে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট সুনিল কুমার দাশ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট মৌলভীবাজার শাখার সভাপতি রুনু দত্ত, সাধারণ সম্পাদক শ্যামলী সূত্রধর, সচেতন সনাতনী যুব সমাজের সম্পাদক চন্দন রায়, যুগ্ম সম্পাদক রাজ সরকার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর সদস্য এডভোকেট প্রদীপ কুমার দাশসহ অন্যান্যরা। পরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ময়মনসিংহের পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে মব তৈরি করে মিথ্যা ধর্ম অবমাননার নামে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা এবং লক্ষ্মীপুরে ঘরে তালা লাগিয়ে আগুন দিয়ে শিশু আয়েশা আক্তারকে পুড়িয়ে হত্যার বিচারের জোর দাবি জানান বক্তারা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন