ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

দিনের আলোয় অস্ত্র ঠেকিয়ে স্বর্নালংকার ছিনতাই

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

০৬ মে, ২০২৬,  12:10 AM

news image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক নারীর গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রোববার (৩রা মে) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া হাফিজিয়া মাদরাসা সংলগ্ন সড়কে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী মাহমুদা বেগম (২২) জানান, শহর থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ে আসা তিন ছিনতাই কারী তাঁর পথরোধ করে। একপর্যায়ে তাঁরা লম্বা দা গলায় ঠেকিয়ে আনুমানিক ৭৫ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়।

দিনের আলোয় এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। পর্যটন নগরী শ্রীমঙ্গলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহলের বাসিন্দারা।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, ছিনতাইকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তদন্তের স্বার্থে সকল কিছু এখন প্রকাশ না করলেও দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দেন তিনি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন