ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

দারিয়াপুরে সাংস্কৃতিক জোটের উদ্যোগে অমর একুশে উদযাপন

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

২২ ফেব্রুয়ারি, ২০২৬,  8:25 AM

news image

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দারিয়াপুর সাংস্কৃতিক জোটের আয়োজনে দারিয়াপুরের শহীদ মিনার প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় ‘অমর একুশে’ পালন করা হয়েছে। 

এ উপলক্ষে ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভায় দারিয়াপুর সাংস্কৃতিক জোটের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বক্তব্য প্রদান করেন।

বক্তারা ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব, মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে জাতীয় চেতনা জাগ্রত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় দারিয়াপুর আমান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসানুল হাবিব সিটু বলেন, ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া আজ সময়ের দাবি। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভাষা ও সংস্কৃতি চর্চা জোরদারের আহ্বান জানান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারিয়াপুর ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটির সভাপতি শহিদুল ইসলাম, দারিয়াপুর পল্লী নাট্য সংস্থার সভাপতি রুহুল আমিন রিপন ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ সরকার, দারিয়াপুর শিশু কণ্ঠের পরিচালক মোজাম্মেল হক সরকার এবং দারিয়াপুর পল্লী বিদ্যুৎ পরিচালক মিজানুর রহমান মামুন। এলাকার বিশিষ্টজন, সাংস্কৃতিক কর্মী ও সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে ‘অমর একুশে’ উদযাপন সম্পন্ন হয়। অনুষ্ঠানের মাধ্যমে ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন